নিউজসুপার :কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
শনিবার, ২০ জুন কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন তপোব্রত চক্রবর্তী বলে সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় সংবিধানের ২২৩ অনুযায়ী বিশেষ ক্ষমতাবলে এই নিযুক্তিতে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম।
গত ১৬ জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আসনে বসেন বিচারপতি সুজয় পল। এর অগে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে দীর্ঘদিন বিচারপতি ছিলেন। পরে তেলঙ্গনা হাইকোর্টে অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। পক্ষান্তরে প্রাথমিকে ৩২ হাজার চাকরি ফেরানো, মমতা সরকারের ওবিসি তালিকা বাতিলসহ গুরুত্বপূর্ণ মামলার রায়দান করা বিচারপতি চক্রবর্তী শনিবার থেকেই নতুন দায়িত্বভার নেবেন।









