নিউজসুপার :আগামীকাল থেকে 33762 রানাঘাট – বনগাঁ – শিয়ালদা ডাউন AC EMU লোকাল গোপালনগর, ও বামনগাছিতে স্থায়ী স্টপেজ চালু করছে। সেই অনুসারে 33762 রানাঘাট–বনগাঁ–শিয়ালহ ডাউন AC EMU লোকাল-এর গোপালনগরে সকাল ৭ টা ৩৪ মিনিটে আসবে এবং ৭টা ৩৫ মিনিটে ছেড়ে যাবে। এবং বামনগাছিতে সকাল ৮ টা ৪৩ মিনিটে আসবে এবং৮ টা ৪৪ মিনিটে ছেড়ে যাবে। ট্রেনটি শিয়ালদহে সকাল ৯ টা ৩৮ মিনিটে পৌঁছাবে।
অন্যদিকে, 33761 শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট AC EMU লোকাল শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে ছাড়বে এবং বামনগাছিতে সন্ধ্যা ৭টা ২ মিনিটে আসবে এবং সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ছেড়ে যাবে। এবং গোপালনগরে সন্ধ্যা ৮টা ১৯ মিনিটে আসবে ও সন্ধ্যা ৮টা ২০ মিনিটে ছেড়ে যাবে। ট্রেনটি রানাঘাটে সন্ধ্যা ৮টা ৪৩ মিনিটে পৌঁছাবে।
এদিকে, রানাঘাট–শিয়ালদহ AC EMU পরিষেবায় সিমুরালি, হালিশহর ও ইছাপুরে অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক মেয়াদ আগামী ৩০ নভেম্বর, পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই অনুযায়ী, 31637 শিয়ালদহ–রানাঘাট AC EMU লোকাল ইছাপুরে সন্ধ্যা ৭ টা ৩২ মিনিটে হালিশহরে সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটে এবং শিমুরালিতে সন্ধ্যা ৮ টা ১২ মিনিটে থামবে।
একইভাবে, 31638 রানাঘাট–শিয়ালদহ AC EMU লোকাল সিমুরালিতে সকাল ৮টা ৪৫ মিনিটে, হালিশহরে সকাল ৯ টা ২ মিনিটে এবং ইছাপুরে সকাল ৯ টা ২৩ মিনিটে থামবে। এই ট্রেন পরিষেবার ফলে শিয়ালদহ, রানাঘাট, বনগাঁ এবং সংলগ্ন শহরতলি স্টেশনগুলির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের পরিষেবার সহজলভ্যতা ও যাত্রার ক্ষেত্রে আরও বেশি নমনীয়তা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।









