কলকাতা, ৭মে ২০২৬

যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং রেল ব্যবহারকারীদের সঙ্গে আরও সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে, শিয়ালদহ বিভাগের বাণিজ্যিক বিভাগ আজ তাদের ফ্রন্টলাইন কর্মীদের জন্য একটি বিস্তৃত সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

এই কর্মশালায় দৈনন্দিন রেল পরিষেবায় “সফট স্কিল”-এর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর বিশেষ জোর দেওয়া হয়। বলা হয়, ফ্রন্টলাইন কর্মীদের আচরণই ভারতীয় রেলের মুখ। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল জনসাধারণের সঙ্গে যোগাযোগ দক্ষতা উন্নত করা, কার্যকর যোগাযোগ নিশ্চিত করা এবং যাত্রীদের সঙ্গে আরও সহানুভূতিশীল সম্পর্ক গড়ে তোলা।

প্রশিক্ষণে কর্মীদের জন্য “কি করবেন (Do’s)” এবং “কি করবেন না (Don’ts)” বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশিকা প্রদান করা হয়, যাতে তারা বিভিন্ন ধরনের যাত্রীদের প্রয়োজন দক্ষতার সঙ্গে সামলাতে পারেন।

*“(Do’s)”*
• *(Active Listening):* যাত্রীদের অভিযোগ ও প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা এবং তারপর সমাধান দেওয়া।
• *(Empathy and Courtesy):* বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের প্রতি ভদ্র ও সহায়ক আচরণ করা।
• *(Clarity in Communication):* ট্রেনের সময়সূচি, টিকিটিং ও অন্যান্য সুবিধা সম্পর্কে সঠিক ও পরিষ্কার তথ্য প্রদান।
• সফট স্কিলের ৭টি মূল দিক অনুসরণ: যোগাযোগ, আবেগীয় বুদ্ধিমত্তা, সময় ব্যবস্থাপনা, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, অভিযোজন ক্ষমতা এবং দলগত কাজ।

*“(Don’ts)”*

• *(Avoid Confrontation):* চাপের পরিস্থিতিতেও উত্তপ্ত বিতর্কে না জড়িয়ে শান্তভাবে সমস্যা সমাধান করা।
• *(No Ambiguous Answers):* অস্পষ্ট বা যাচাইবিহীন তথ্য প্রদান থেকে বিরত থাকা।
• *(Neglecting Queries):* সহায়তা কেন্দ্র বা কাউন্টারে কোনও যাত্রীকে উপেক্ষা না করা।

বিভাগীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে এই প্রশিক্ষণ জনসাধারণের সঙ্গে ব্যবহারে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। যোগাযোগের ব্যবধান কমিয়ে প্রতিটি মিথস্ক্রিয়াকে আরও সহজ ও আনন্দদায়ক করে তোলাই বাণিজ্যিক বিভাগের লক্ষ্য।

শিয়ালদহ বিভাগ “Passenger First” নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ।