নিউজসুপার : সবুজ শক্তির লক্ষ্যে গান্ধী জয়ন্তী ও স্বচ্ছ ভারত দিবসে গত দোসরা অক্টোবর পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ নারকেলডাঙা কলোনির আরপিএফ ব্যারাকে একটি নতুন বায়োগ্যাস প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হয়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিংয়ের উপস্থিতিতে এই প্ল্যান্টটির উদ্বোধন করেন। আনুমানিক ২৫ লক্ষ টাকার রেলের অর্থায়নে নির্মিত এই প্রকল্পটি, পরিবেশ ও হাউসকিপিং ব্যবস্থাপনা উদ্যোগের অধীনে একটি টেকসই ভবিষ্যতের জন্য পচনশীল বর্জ্যকে রান্নার পরিষ্কার শক্তিতে রূপান্তরিত করার ক্ষেত্রে পূর্ব রেলের প্রতিশ্রুতিকে তুলে ধরে।
প্রকল্পটি প্রতিদিন ২৫০ কেজি পচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণ এবং দৈনিক প্রায় ৮ থেকে ১০ ঘনমিটার মিথেন-সমৃদ্ধ বায়োগ্যাস তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। অনুষ্ঠানে শিয়ালদার DRM রাজীব সাক্সেনা উপস্থিত ছিলেন।









