নিউজসুপার রিপোর্ট তানিয়া কুন্ডু : ২১ October 2026 খরদহ চোরবাগান কাণ্ড: নিহত প্রিয়ার পরিবারকে ২৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ
গতকাল ৬ টি পরিবারে গিয়েছি, আজও যাবো। ২৪ জনের মধ্যে ১৮ জনের কাছে যাওয়ার লক্ষ্য রয়েছে। সব জায়গায় ক্ষতিপূরণ পাঠানো হয়েছে DM-এর মাধ্যমে।
প্রিয়া সমাদ্দারের পরিবার ২৫ লক্ষ টাকা রাজ্য সরকারের তরফে এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা, মোট ২৭ লক্ষ টাকা পেয়েছে।
তাঁর স্ত্রী অষ্টম শ্রেণি পাশ, বয়স ৩৬ বছর। তাঁকে স্থানীয় BDO অফিসে একটি কাজের ব্যবস্থা করার জন্য DM-কে বলা হয়েছে। যাতায়াতের জন্য একটি স্কুটিও দেওয়ার কথা বলা হয়েছে।
সাথে বাচ্চা মেয়ে রয়েছে। স্থানীয় বিধায়ক এবং স্বাস্থ্য দপ্তরের তরফে আশা কর্মীকে পরিবারের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।
সিপি, এসডিও, ডিএম সহ পুরো প্রশাসনিক টিম পরিবারের পাশে রয়েছে।
#Khardah #Chorbagan #PriyaSamaddar #NewsSuper #North24Parganas








