নিউজসুপার কলকাতা: ১১ অক্টোবর, ২০২৬
আসন্ন দুর্গাপুজো উপলক্ষে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের বিশেষ উপহার হিসেবে শিয়ালদহ ডিভিশন কল্যাণী স্টেশনের নবনির্মিত ভবনে আধুনিক যাত্রী-সুবিধাসম্পন্ন একটি সমন্বিত আতিথেয়তা ও প্রতীক্ষালয় কমপ্লেক্স চালু করেছে। দৈনন্দিন রেলযাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত এই উদ্যোগের লক্ষ্য হল যাতায়াতের ক্ষেত্রে আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত স্বাচ্ছন্দ্য এবং আরও উন্নত পরিষেবা প্রদান করা।
*Ground Floor: আধুনিক প্রতীক্ষালয় ও শিশু পরিচর্যা ব্যবস্থা*
• বিনামূল্যে সাধারণ প্রতীক্ষালয়: আরামদায়ক স্টিলের আসন, আধুনিক পাখা, এলইডি আলো এবং ডিটিএইচ সংযোগ-সহ বিনোদন ও তথ্য প্রদর্শনের স্ক্রিন দিয়ে সজ্জিত। যাত্রীরা বিনামূল্যে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
• এক্সিকিউটিভ পেইড লাউঞ্জ: প্রিমিয়াম কুশনযুক্ত আসন ও রিক্লাইনার, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যুক্তিসঙ্গত বাজারদরে ঐচ্ছিক অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা রয়েছে।
• বিশেষ শিশু পরিচর্যা কক্ষ: শিশুদের নিয়ে ভ্রমণকারী মায়েদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যক্তিগত পরিসরে স্তন্যপান করানোর সুবিধা রাখা হয়েছে।
*First Floor ও ছাদ: আধুনিক ক্যাফেটেরিয়া*
প্রথম তল ও ছাদে একটি আধুনিক ক্যাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। এখানে জনপ্রিয় জাতীয় ও আন্তর্জাতিক খাদ্য ও পানীয় ব্র্যান্ড, কফি চেন, দ্রুত পরিষেবা প্রদানকারী রেস্তোরাঁ এবং মিষ্টি ও বেকারির দোকানের জন্য উপযুক্ত পরিকাঠামো রাখা হয়েছে। মডিউলার রান্নাঘর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও আধুনিক অন্দরসজ্জার পাশাপাশি পরিবেশবান্ধব, জৈব-বিয়োজ্য প্যাকেজিং এবং উচ্চমানের খাদ্য সুরক্ষা বিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
*প্রতিটি পরিষেবার জন্য পৃথক আধুনিক শৌচাগার*
পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে সাধারণ প্রতীক্ষালয়, পেইড লাউঞ্জ এবং ক্যাফেটেরিয়ার জন্য পৃথক আধুনিক শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। এগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে।
এই কমপ্লেক্সে স্বয়ংক্রিয় অগ্নি শনাক্তকরণ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিয়মিত জীবাণুমুক্তকরণ এবং ইউপিআই ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে নগদবিহীন অর্থপ্রদানের সুবিধাও রয়েছে।
এই প্রসঙ্গে *শিয়ালদহের মণ্ডল রেল প্রবন্ধক শ্রী রাজীব সাক্সেনা বলেন*, স্টেশন চত্বরকে আধুনিক যাতায়াত কেন্দ্রে রূপান্তরিত করে যাত্রীদের উন্নত স্বাচ্ছন্দ্য ও সুবিধা প্রদান করতে শিয়ালদহ ডিভিশন প্রতিশ্রুতিবদ্ধ। কল্যাণী স্টেশনের এই অত্যাধুনিক ক্যাফেটেরিয়া ও লাউঞ্জ কমপ্লেক্স যাত্রীদের পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের জন্য আমাদের দুর্গাপুজোর উপহার। একই ছাদের নীচে শিশু পরিচর্যার সুবিধা, সব ধরনের ব্যবহারকারীর জন্য পৃথক শৌচাগার এবং উন্নতমানের খাবার ও পানীয়ের ব্যবস্থা করে আমরা যাত্রীদের আরও আনন্দদায়ক, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা দিতে চাই।









